বিএনপির সঙ্গে বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ রোববার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ খবর জানিয়েছেন।


বৈঠকে নির্বাচনসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে