সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে আসাদুল্লাহ নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 


সে তেলিখাল ইউনিয়নের শিলাকুড়ি গ্রামের শফিক মিয়ার ছেলে। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

 

শিশুটির মামা মাওলানা হোসাইন আহমদ জানান, দুপুরে কোনো এক ফাঁকে আসাদুল্লাহ বাড়ির সামনে ডোবার পানিতে থাকা ছোট্ট নৌকায় বসে অজান্তে খেলা করছিল। ওই সময় ছোট্ট নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে নৌকার পাশে পানিতে শিশুটির দেহ ভাসতে দেখেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-২০