শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য বিষয়ক সংগঠন ‘দিক থিয়েটার’র উদ্যোগে আয়োজিত ‘যুগান্তরে দিক’ শিরোনামে ৪ দিনব্যাপি আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।

 


এ উপলক্ষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

এসময় কেক কেটে নাট্যোৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. জায়েদা শারমিন। এতে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেছুর রহমান ও সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৭