র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে হবিগঞ্জে বিশ্ব নদী দিবস-২০২২ পালিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নিমতলা প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসনের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে মুল বক্তব্য উপস্থাপন করেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ।
বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি তাহমিনা বেগম গিনিসহ অন্যান্যরা।
এছাড়াও পরিবেশ অধিদপ্তর ও বেলাসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তরা এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের দেশ নদী মার্তৃক দেশ। নদী না বাঁচলে দেশ বাচবে না। তাই সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমাদের নদী রক্ষা করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৪




