কোম্পানীগঞ্জে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার উপজেলা পরিষদে ৩২ জন গ্রামপুলিশের মাঝে এই বাইসাইকেল বিতরণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং।
গ্রামপুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও প্রত্যেকটি মানুষের জন্ম ও মৃত্যু নিবন্ধন ৪৫ দিনের মধ্যে তালিকাভুক্ত করার কাজের জন্য তাদের মধ্যে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়েছে। ৩২ টি বাইসাইকেলের মধ্যে পুরুষ গ্রামপুলিশ সদস্য ২৬ টি ও মহিলা গ্রামপুলিশ পেয়েছেন ৬ টি।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা আকবর রেদওয়ান মনা প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-০৬




