বিশ্ব নদী দিবসে মৌলভীবাজারে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসন মৌলভীবাজার এর আয়োজনে করে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার, মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়া।
এদিকে জেলার রাজনগর, কুলাউড়াসহ বিভিন্ন উপজেলায় নদী দিবস উপলক্ষে র্যালি, আলোচনাসহ বিভিন্ন কর্মসূচী পালনের খবর পাওয়া গেছে।
সিলেটভিউ২৪ডটকম/তমাল/এসডি-০৭




