২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ গোয়াইনঘাট উপজেলা শাখাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন দলীয় নীতিনির্ধারকেরা।

 


সাংগঠনিক ভাবে তৃনমূলে দলকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একটি করে সাংগঠনিক টিম গটন করা হয়েছে। সাংগঠনিক টিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপজেলা কমিটি।

 

চলতি বছরেই গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পূর্ণ করার তাগিদ রয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি-সাধারণ সম্পাদক পদে নতুন ও পুরাতনের সমন্বয়, নাকি নতুন মুখের চমক আসবে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিভিন্ন সড়ক সহ অলিতে-গলিতে নানান রঙ্গের ফেস্টুন, ব্যানার, পোস্টারে ভরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ নেতাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীর চেয়ে কর্মী-সমর্থকদের মাঝে হিসাব-নিকাশ চলছে বেশি।

 

দলটির কেন্দ্রীয় সূত্র জানায়, যোগ্যতায় যারা এগিয়ে থাকবেন-তারা শীর্ষ পদ পাবেন। সেক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিবেদিতরাই পদে আসবেন। বিতর্কিতরা কোনোভাবেই যেন পদে আসতে না পারে, সে বিষয়ে সজাগ রয়েছে কেন্দ্রীয় কমিটি।

 

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারে নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ প্রত্যাশীরা হচ্ছেন বর্তমান সভাপতি মোঃ সিরাজ উদ্দিন। যিনি ১৯৮৯ সাল থেকে এখনো পর্যন্ত প্রায় ৩৩ বছর ধরে নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালিক। যিনি দীর্ঘ ১৩ থেকে নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মদরিছ আলী শিকদার, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডা. জয়ন্ত দাশ সুমন এবং নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ ছয়ফুল হক। নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের জন্য যারা মাঠ চষে বেড়াচ্ছেন তারা হলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ নাছির উদ্দিন। নন্দিরগাওঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, গোয়াইনঘাট  উপজেলা ছাত্রলীগ সাবেক দপ্তর সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মিসবাহ আহমদ। এছাড়াও গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এম, মহিউদ্দিন মহি।

 

সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-১৫