তাহিরপুরে দুই শিক্ষকের উপর ছাত্রের অতর্কিত হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে দিয়েছেন ট্যাকেরঘাট খনিপ্রকল্প স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্ধরা।
এ উপলক্ষে রবিবার বিকালে অত্র কলেজ প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, ছাত্র অভিভাবক ও এলাকাবাসীর সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে হামলাকারী বখাটে ছাত্র আল ইদ্রিসের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বক্তব্য রাখেন- ট্যাকেরঘাট খনিপ্রকল্প স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক ও বর্তমান সদস্য নুরুজ্জামান সুরুজ, জাহের আলী, ত্রিদিব এষ দুল দুল, সাহাজ উদ্দিন, শিক্ষক ফখর উদ্দিন, আব্দুল লতিফ ও মুহিবুর রহমান সারোয়ার, সাবেক শিক্ষার্থী সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন, বর্তমান শিক্ষার্থী তমা রানী এষ প্রমুখ।
মানববন্ধে শিক্ষকরা বলেন, বখাটে ছাত্র আল ইদ্রিসের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।
তারা ক্লাস বর্জনের ঘোষণা দেন এবং বখাটে ছাত্র সহ তার গ্যাংদের গ্রেপ্তাররের দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, ২০ অক্টোবর ট্যাকেরঘাট খনিপ্রকল্প স্কুল অ্যান্ড কলেজে বাংলা ক্লাস চলাকালীন সময়ে অত্র কলেজের দ্বাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র আলী ইদ্রিস ক্লাসে অমনোযোগী হওয়ায় তাকে ধমক ও শাসন করেন বাংলা প্রভাষক মোখলেসুর রহমান ও সহকারী শিক্ষক মুর্তজা আলী।
এরই জের ধরে গত বুধবার রাত ৮ টার দিকে দুই শিক্ষক ট্যাকেরঘাট বাজার থেকে বাসায় (ট্যাকেরঘাট কলোনি) ফেরার পথে ট্যাকেরঘাট রাস্তার আওয়ামী লীগ সাইনবোর্ড এলাকায় রাতের অন্ধকারে ছাত্র আলী ইদ্রিস সহ তার সঙ্গীরা এলোপাতাড়ি হামলা করে পিটিয়ে রক্তাক্ত করে।
সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-২৪




