আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে। পরিষদের ৩নং ওয়ার্ড(ফেঞ্চুগঞ্জ) থেকে সদস্য পদপ্রার্থী ৩জন লড়ছেন নির্বাচনে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বরাদ্দকৃত প্রতীকে আব্দুল আওয়াল কয়েস পেয়েছেন হাতি, নাহিদ হাসান চৌধুরী পেয়েছেন ঘুড়ি ও শহিদুর রহমান রুমান পেয়েছেন তালা প্রতীক।
প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থী, সমর্থকরা।
ফেঞ্চুগঞ্জ থেকে আওয়ামী লীগের ৩ প্রার্থী হওয়ায় এই ওয়ার্ডের ভোটযুদ্ধে রয়েছে নানা সমীকরণ ও সকলের আগ্রহ। সময় গড়ালে আভাস পাওয়া যেতে পারে ভোট লড়াই কোন দিকে যাবে।
প্রসঙ্গত, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-১০




