আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২ নং ওয়ার্ড থেকে সদস্য পদে লড়ছেন ৪ প্রার্থী। তাদের মধ্যে সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা প্রচারণা ব্যস্ত হয়ে পড়েছেন।
এ নির্বাচনে লড়াই করা প্রার্থীদের মধ্যে মস্তাক আহমদ পলাশ পেয়েছেন টিউবওয়েল, ইমাম উদ্দিন চৌধুরী পেয়েছেন তালা, এহসানুল হক জসীম পেয়েছেন হাতি ও মো. ফখরুল ইসলাম বৈদ্যুতিক পাখা।
কানাইঘাট উপজেলা পরিষদ, কানাইঘাট পৌরসভা, ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি, ৩ নং দিঘীরপার ইউপি, ৪ নং সাতবাক ইউপি, ৬ নং কানাইঘাট সদর ইউপি, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি, ৮ নং ঝিংগাবাড়ী ইউপি, ৯ নং রাজাগঞ্জ ইউপি এবং জকিগঞ্জের কাজলসার ইউপি নিয়ে সিলেট জেলা পরিষদের ১২ নং ওয়ার্ড গঠিত হয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২০।
নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুবুর/মুন্না




