‘বিল্ডিং কোড’ অমান্য করায় সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ ‘সিলেট প্লাজা মার্কেট’ কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের সময় সেখানে উপস্থিত থাকা ‘সিলেটভিউ’র নিজস্ব প্রতিবেদক নাজাত আহমদ পুরকায়স্থ জানান- ভবনটি নির্মাণের সময় সিলেট প্লাজা কর্তৃপক্ষ সিটি করপোরেশনের কাছ থেকে ৪ তলার অনুমোদন নেন। তবে সম্প্রতি তারা স্টিলের অবকাঠামো দিয়ে আরও ২ তলা নির্মাণ শুরু করেছেন। খবর পেয়ে সিসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করেন এবং ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেন।


এ বিষয়ে জানতে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তার ফোন নাম্বারে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত / মুন্না / ডি.আর