বাংলাদেশের নবম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অফিশিয়ালী যাত্রা শুরু করলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস টু। নারীদের এশিয়া কাপের এবারের টি টুয়েন্টি আসর দিয়ে ইতিহাসের পথে আজ যাত্রা শুরু করলো এই স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বেলুন উড়িয়ে গ্রাউন্ডস টু'এর উদ্ভোধন করেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভিন্নধর্মী এই স্টেডিয়ামে দর্শকদের বসার পুরো জায়গাই গ্রীন গ্যালারি।


এদিকে ৩৬ ডিগ্রী তাপমাত্রার গরম উপেক্ষা করে সিলেটের মাঠে বাংলাদেশের খেলা দেখতে সকাল থেকেই গ্যালারিতে আসতে শুরু করেছেন দর্শকরা। টসে জিতে ব্যাট করতে নামা প্রতিপক্ষ থাইল্যান্ডকে মাত্র ৮২ রানেই আটকে দিয়েছে টাইগ্রেসরা। পুরো ম্যাচেই বাংলাদেশের উইকেট প্রাপ্তিতে উল্লাস করেছেন খেলা দেখতে আসা দর্শকরা। নিজেদের প্রথম ম্যাচে জেতা তাই অনেকটাই নিশ্চিত বাংলাদেশের। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।


সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইআ-০৪