সিলেটের খাদিমনগর ইউনিয়নের ধলইপাড়ায় পাহাড় কর্তনের অভিযোগে একটি এক্সেভেটর জব্দ করা হলেও কাউকে আটক করা যায়। জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন- সংশ্লিষ্টরা।

 


শনিবার (১ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন এ অভিযান চালান।

 

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ এমরান হোসেন বলেন- ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা- ৬ (খ) লঙ্ঘন করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পাহাড় কর্তনের জন্য একটি এক্সেভেটর জব্দ করা হয়। পাহাড়/টিলা কর্তনের সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

 


অবৈধভাবে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

অভিযানকালে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক এবং সিলেট জেলার পরিদর্শক মামুনুর রশিদ প্রমুখ।

 

 

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে এসএমপির হজরত শাহপরান (রহ.) থানা পুলিশ।

 


সিলেটভিউ২৪ডটকম/মুন্না