অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি ও পরিবেশ দূষণের প্রতিবাদে ব্যবসায়ী-জনতার সমন্বয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ অক্টোবর) সকালে ছাতক শহরের রওশন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, লাফার্জ হোলসিমের কর্মকান্ডে ছাতকের চুনাপাথর ব্যবসায়ী ও কয়েক হাজার শ্রমিকের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সময় এসেছে আন্দোলনের মাধ্যমে তাদের অবৈধ কর্মকান্ড বন্ধ করে দেয়া। অন্যথায় ছাতক সহ বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী চুনাপাথর ব্যবসা ধ্বংসের পাশাপাশি এখানকার সবুজ পরিবেশ বিনষ্ট করে ছাতককে বসবাসের অনুপযোগী করে তুলবে লাফার্জ হোলসিম। তারা বলেন, ৮ অক্টোবরের মধ্যে ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি বন্ধ না হলে পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী নাজমুল হাসান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সাবেক জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ব্যবসায়ী আব্দুল মমিন চৌধুরী, হাজী নুরু মিয়া তালুকদার, হাজী আবুল হায়াত, এডভোকেট পীযুষ ভট্টাচার্য, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, হাজী আব্দুল জলি আজাদ, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, আমির আলী বাদশা, ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সুহেল, শামীমুল ইসলাম শামীম, সাইফুল ইসলাম, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লয়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাস, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল হাসান, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী ছালেক মিয়া, হাজী নাজিমুল হক, শফিকুল ইসলাম, রশিদ আহমদ খছরু, সাবেক কাউন্সিলর ধন মিয়া, দেলোয়ার হোসেন, নওশাদ মিয়া, মাসুক মিয়া, যুবনেতা লায়েক মিয়া, এডভোকেট ফয়জুল বারী পাবেল, লেবার সর্দার সমিতির সভাপতি ওয়ারিছ আলী, সামিউল সানি প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১২




