কুলাউড়া উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে কর্মী সম্মেলন ও দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

 


শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়নের মদিনাতুল উলূম মাদরাসা হলরুমে অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক তজম্মুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু নছর খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ আনসারী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আজির উদ্দীন, জেলা জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীন, জেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা বদরুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ আল-আমীন, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহদী হাসান, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, বড়লেখা উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমান, যুবনেতা মাওলানা হাফেজ সাইফুর রহমান, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

 

অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তজম্মুল ইসলাম রাজুকে সভাপতি, আবু নছর খালেদকে সাধারণ সম্পাদক ও হাফেজ আখতারুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে (২০২২-২৩) সেশনের কমিটি ঘোষণা করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-০১