আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচন সরব হয়ে উঠেছে। প্রার্থীরা নিজ নিজ বলয় ও কৌশল নিয়ে এগোচ্ছেন ভোটের দিকে। পরিষদের অন্যতম ওয়ার্ড ফেঞ্চুগঞ্জ (৩নং) এই ওয়ার্ডে ৩ জন সদস্য পদপ্রার্থী আওয়ামী ঘরানার।
এর মধ্যে বর্তমান ছাত্রলীগ ও আওয়ামী লীগের বড় একটি অংশ নিয়ে সুবিধাজনক অবস্থানে আছেন নাহিদ হাসান চৌধুরী। তিনি ঘুড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য দুজনও আওয়ামী ঘরানার হওয়ায় এই ওয়ার্ডের ভোটের হিসেব-নিকেশ জটিল হয়ে উঠেছে। ব্যক্তি ইমেজ, সামাজিক কর্মকাণ্ড নিয়ে জনপ্রিয়তায় আছেন নাহিদ হাসান চৌধুরী। ভোটার জনপ্রতিনিধির একটা অংশ নতুন মুখ চাচ্ছেন। সে ক্ষেত্রে নাহিদ হাসান চৌধুরী এগিয়ে থাকবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
এক বিবৃতিতে ঘুড়ি মার্কার নাহিদ হাসান চৌধুরী বলেন, ‘আমি সম্মানিত ভোটাদের কাছে যাচ্ছি । তারা আমাকে আশ্বস্ত করে এগিয়ে যাওয়ার যে প্রেরণা দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ।
আমি নির্বাচিত হলে নিশ্চয়ই তাদের সাথে নিয়ে সামগ্রিকভাবে উন্নয়ন কাজে নিয়োজিত থাকবো।’
তিনি আরও বলেন, ‘বিজয়ের লক্ষে ঘুড়ির সুতা দিনদিন মজবুত হচ্ছে। বিজয়ের ঘুড়ি উড়াতে আমি আশাবাদী।’
সিলেটভিউ২৪ডটকম/পিডি




