জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবারও নৌকা পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আকমল হোসেন।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডে তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনেও আকমল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আতাউর রহমানের নিকট পরাজিত হয়েছিলেন । এর আগেরবার নির্বাচনে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
দলের মনোনয়ন পেয়ে মঙ্গলবার রাতে আওয়ামীলীগ প্রার্থী আকমল হোসেন সিলেটভিউকে বলেন, ‘দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডে দলের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। আমি সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।’
উল্লেখ্য আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।
সিলেটভিউ২৪ডটকম/সুনু/আরআই-কে




