আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনের ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নাহিদ হাসান চৌধুরী ঘুড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সমাজকর্মী নাহিদ হাসান চৌধুরী ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছেন। ৩নং ওয়ার্ড (ফেঞ্চুগঞ্জ) এ ভোটার জনপ্রতিনিধিদের কাছে দিন দিন গ্রহনযোগ্যতা বাড়ছে তার।
ভোটের মাঠজুড়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন জোরেশোরে। ৩ জন প্রার্থীর মধ্যে ভোট ফ্যাক্টর হয়ে উঠা নাহিদ হাসান চৌধুরী ঘুড়ি মার্কার বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি কোন দিন কোন মানুষের ক্ষতি করিনি। আমি সব সময় চেষ্টা করেছি আমার আচার আচরণে কেউ যেন মনোকষ্ট না পান। তাছাড়া আমি আমার সাধ্যমতো সমাজ উন্নয়নে অতীতেও অংশ নিয়েছি ভবিষ্যতেও নিবো। আমি সেবা দেওয়ার পরিধি বিস্তৃত করতে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি সকল সম্মানিত ভোটারদের কাছে'
গিয়েছি। উনারা আমাকে যেভাবে আস্বস্ত করেছেন আমি বিজয়ের ঘুড়ি উড়াতে আশাবাদী।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০২




