সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২০২৩ উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। বেলা আড়াইটায় সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ লীগের উদ্বোধন হবে। সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মজিবর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নিজাম উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এবং সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির পরিচালনায় আয়োজিত এ ফুটবল লীগে ১০টি ক্লাব অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় সিলেট ইউনাইটেড ক্লাব বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের মুখোমুখি হবে।



উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগে সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৪