জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সদস্য সম্মেলন আগামি (৮ অক্টোবর) শনিবার দুপুর ১২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা ওমর।
এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় জমিয়ত,যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সদস্য সম্মেলন সফলের লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন উপজেলা, ওয়ার্ড ও ক্যাম্পাসে দাওয়াতী কার্যক্রম জোরদার করেছেন মহানগর ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক লুৎফর রহমান জানান, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সম্মেলনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। দাওয়াত কার্ড বিতরণ, পোস্টারিং, দেয়াল রাইটিং ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণসহ প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্মেলন সফল করতে মহানগরীর আওতাধীন প্রতিটি ইউনিটে সফর করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটি।
সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের ছাত্র সমাজের সহযোগিতা কামনা করেন সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক লুৎফর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১০




