গোলাপগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় গ্রাম পুলিশ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জুনাইদ কবির, আসুড়া ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/এনাম/এসডি-১৯




