গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শাহিনুর রহমান রাজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান।  


এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন রাজনের মৃত্যুতে তার পরিবার ও স্বেচ্ছাসেবক দলের যে ক্ষতি হলো তা পুরন হবার নয়।  শোকবার্তায় রাজনের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও তার পরিবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/সলিল/ইআ-০৮