মৌলভীবাজারের কমলগঞ্জে ‘শিক্ষকদের দিয়ে শিক্ষার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সম্মিলিত শিক্ষক পরিষদের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা শেষে পরিষদ মিলনায়তনে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী পরিচালনায় উদ্বোধন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপব মো. রফিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান।
প্রধান আলোচক ছিলেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদ এর ডিন ড. আবুল ফতেহ ফাত্তাহ।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক, ভাষাবিজ্ঞানী ড. সেলু বাসিত।
বিশেষ অতিথি ছিলেন- পৌরসভার মেয়র জুয়েল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন. শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন।
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক লেখক-গবেষক আহমদ সিরাজ।
বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটলেও শিক্ষার গুণগত মান অনেক নিচে অবস্থান করছে। এক্ষেত্রে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে। যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি নিজের সম্মান, মর্যাদা উঁচুমাত্রায় রাখতে হবে। শিক্ষার জন্য সর্ব্বোচ্চ বিনিয়োগ বা বরাদ্দ আজ বড় প্রয়োজন। প্রবৃদ্ধি সুচকের সাথে সাথে জাতিগত আত্মমর্যাদায় মূল্যবোধ প্রতিষ্ঠার সচেতনতা সৃষ্টি করে মুক্তিযুদ্ধের আকাংখার অসাম্প্রদায়িক সমাজ-শিক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ আজকের সময়ের প্রত্যাশা।
সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-০৮




