সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জয়ী শাটলার, বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ও সামার র‌্যাঙ্কিংয়ে একাধিকবারের চ্যাম্পিয়ন ও রানারআপ জামিল আহমদ দুলাল এর যুক্তরাজ্য গমণ উপলক্ষে সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদ ও এ্যামেচার ব্যাডমিন্টন ক্লাবের যৌথ আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) রাত ৮টায় নগরীর হাফিজ কমপ্লেক্সের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় বিদায়ী স্মারক হিসেবে দুলালের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।


সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সাবেক সম্পাদক অচ্যুৎ ভট্টাচার্য অজিত, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও ব্যাংকার লোকমান আহমদ, আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার ও সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সম্পাদক জহর চৌধুরী বাবু, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক ও সাবেক শাটলার মো. লিয়াকত হোসেন, চৌকস ব্যাডমিন্টন একাডেমির পরিচালক ও সাবেক শাটলার মঞ্জুর আল মামুন, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সহ সম্পাদক ও সাবেক শাটলার জুনায়েদ আহমদ রাসেল, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহ সভাপতি ও ক্রীড়া সংগঠক আবদুল মুনিম মল্লিক মুন্না, অ্যামেচার শাটলার শামীম আহমদ, ব্যাডমিন্টন কোচ চন্দ্রশেখর বদর, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক এম আবদুল কাদির, সিলেট ইউনাইটেড ক্লাবের ক্রীড়া সম্পাদক ও ম্যানেজার পলাশ মিয়া, সিলেট ডিএসএ’র সাবেক শাটলার ওয়েস কামালী, কাওসার আহমদ, জাতীয় ব্যাডমিন্টন তারকা এ জে তানভীর, সাবেক জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন খায়রুল ইসলাম অপু, সিলেট ডিএসএ'র শাটলার আশফাক সাদাকাত রবিন, রাফিউল লেইস রাঈদ, জুয়েল আহমদ, সাবেক জুনিয়র চ্যাম্পিয়ন ও সাবেক সিনিয়র র‌্যাঙ্কিং-১ শাটলার গৌরব সিংহ, জাতীয় বালক একক চ্যাম্পিয়ন বিশাল শর্মা প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ