ম্যাচের প্রথম ইনিংসের বাকি আর মাত্র ১১ বল। কিন্তু লাক্কাতুরার কোল ঘেঁষে গড়ে উঠা নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেমে এলো আকাশের কান্না। সাথে সাথেই গ্রাউন্ডসকর্মীদের ভোঁদৌড়। কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে উইকেট।

বন্ধ হয়ে যায় নারীদের এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ। বৃষ্টির হাওয়া প্রকট। সহজেই থামার সম্ভাবনা নেই। মেঘের অন্ধকারে ডাকা আকাশ রৌদ্রজ্জ্বল হবে, সেই প্রত্যাশায় এখন সবাই।


বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার সবশেষ সংগ্রহ ১৮.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৮৩ রান।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৪