সিলেট জেলা পরিষদের নির্বাচন সমাগত। আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ের লক্ষে প্রচারণা অব্যাহত রেখেছেন প্রার্থীরা। এরমধ্যে পরিষদের ৩নং ওয়ার্ডে (ফেঞ্চুগঞ্জ)  ঘুড়ি প্রতীক নিয়ে মাঠে শক্ত অবস্থানে আছেন নাহিদ হাসান চৌধুরী। ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের বৃহৎ অংশের সহযোগিতা, ব্যক্তি ইমেজ, সামাজিক কর্মকাণ্ডসহ নানা সমীকরণে ভোটের মাঠে ফ্যাক্টর হিসেবে আছেন তিনি। বিজয়ের ঘুড়ি উড়াতে সর্বোচ্চ কার্যক্রম চালাচ্ছেন ভোটের মাঠজুড়ে।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘জনসেবা করার লক্ষ্যে অতীতেও সচেষ্ট ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশা আল্লাহ। সম্মানিত ভোটাররা আমাকে সুযোগ দিলে আমি তাদের এক আস্থার সহকর্মী হয়ে ৩নং ওয়ার্ডের অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে অংশীদার হতে চাই।’


তিনি আরও জানান, এখন পর্যন্ত সম্মানিত জনপ্রতিনিধি ভোটাররা তাকে যে ভাবে আন্তরিক নির্ভরতা দিয়েছেন, তাতে বিজয়ের ঘুড়ি উড়াতে তিনি আশাবাদী।

সিলেটভিউ২৪ডটকম/তাহের/ইআ-০৭