সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী,  সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার (১০ অক্টোবর) দুপুরে সিলেট নগরীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিল পুর্ব তালতলা গুলশান হোটেলের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সফল আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল।

 

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল।

 

সভা শেষে এক বিশাল স্বাগত মিছিল বের হয়। মিছিলটি রেজিস্ট্রারী মাঠে গিয়ে শেষ হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১