নবীগঞ্জে সারের দোকানে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার নেতৃত্বে মোবাইল র্কোট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করা হয়। সোমবার (১০ অক্টোবর) নবীগঞ্জ উপজলোর কয়েকটি সারের দোকানে মোবাইল র্কোট পরচিালনা করা হয়। 


এ সময় নির্ধারিত মূল্যে সার বিক্রয়ের ক্যাশ মেমোসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় উপজেলা কৃষি অফিসার এ.কে.এম মাকসুদুল আলমের প্রসিকিউশন সহায়তায় সংশ্লষ্টি আইনের বিভিন্ন ধারায় নবীগঞ্জ বীজঘরকে ৫ হাজার টাকা, মের্সাস চিত্ত রঞ্জন স্টোরকে ২ হাজার টাকা এবং মের্সাস চক্রর্বতী স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়। নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম মোবাইল র্কোট পরিচালনায় সহযোগতিা করনে।



এ বিষয়ে কৃষি অফিসার মাকসুদুল আলম জানান, নবীগঞ্জ উপজলোয় চাহিদানুযায়ী সারের র্পযাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/ইআ-১১