সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগ নেতা ময়জুল ইসলাম রাহাতের স্থায়ীভাবে যুক্তরাজ্য গমন উপলক্ষে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

মমঙ্গলবার বিকাল ৪টায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হুসাইন মুহাম্মদ সাগরের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক ও মহানগর ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নাফিস শামস তিয়াসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুপ্রিয় চৌধুরী রাজ, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমেদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সিলেট  কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. সাইফুল ইসলাম।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবলীগ নেতা রেজাউর রহমান মোস্তাক, সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবলীগ নেতা জিয়াউল হক জিয়া, কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ তাকিউর রহমান সানি, মহানগর ছাত্রলীগ নেতা একেএম বাসিত তুহিন, ফাহিম আহমদ হামিম, শেখ ইয়াহইয়া, মদন মহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়া, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাহিদুল ইসলাম সৌমিক, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ, মহানগর ছাত্রলীগ নেতা এম আকাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী মুবিন, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি রুবেল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম আহমদ তারেক, মহানগর তাঁতী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক মামুন চৌধুরী, মহানগর যুবলীগ নেতা রুবেল আহমদ সোহাগ, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সবুর আহমদ দিপু, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ভুইয়া মামুন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান রুমু, এডভোকেট রাসেল মাহফুজ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ লিপন, শাহ ফায়েদ আহমদ, ফাহিম রশীদ চৌধুরী, আবিদুর রহমান তপু, এম. নোমান, মহানগর ছাত্রলীগ নেতা মুহিবুল হক শাওন, মনিরুল হক সাকিব, শাহ সায়েম, ইমরান মাহমুদসহ সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।