জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে সংগঠনটির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
বুধবার (১২ অক্টোবর) বিকাল ২টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুারালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সাবরেজিস্ট্র মাঠ থেকে বর্ণাঢ্য এক র্যালী বের করা হয়। র্যালীটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
এসময় বক্তব্য রাখেন- মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, আব্দুল জালাল লেবু, মো. এাহবুবল হক, আব্দুল করিম পাখি, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমন, মির্জা আব্দুল হামিদ অভি, সাংগঠনিক সম্পাদক সজীব মালাকার, কানু কা ন, পুলক সরকার, কাউসার আহমদ, ক্বারি রমিজ উদ্দিন গ্যাস, রুবেল আহমদ, বদরুল ইসলাম বদরু, আবদুর রহমান, সাজিদুর রহমান মাসুম, আহমদ জুহুরী, জানে আলম, রকিব আলী, রুমন, আসিক আলী, হারুন আহমদ, নাজিম আহমদ মনোহর, মুজিবুর রগহমান, আফিয়া আক্তার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না




