সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের সুপ্তপ্রতিভা বিকশিত করার সুযোগ করে দিতে হবে।দেশের একজন কৃতি খেলোয়াড় হিসাবে নিজেকে গড়ে তুলতে এখন থেকেই অনুশীলন শুরু করতে হবে। নিজেকে যোগ্য নাগরিক হিসাবে গড়তে হবে।
শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্হার যৌথ উদ্যাগে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এ কথা গুলো বলেছেন।
বুধবার ১২ অক্টোবর উপজেলা হ্যালিপ্যাড মাঠে উদ্বোধনী খেলায় প্রাথমিক পর্যায়ে উপজেলা কিন্ডার গার্টেন বনাম ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভুমি) মেরিনা দেবনাথ, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিক উদ্দীন, ফেঞ্চুগঞ্জ ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক জুবেদ আহমেদ চৌধুরী শিপু।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক সমাজকর্মী রেজান আহমদ শাহের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার পাল, সাধারণ সম্পাদক মনসুর আলী।
উদ্বোধনী খেলায় উত্তর কুশিয়ারা ইউনিয়ন দল বিজয়ী হয়।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-০৫




