আরটিএম-একেটিইউ স্পোর্টস ক্লাব কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার দুপুর ৩ টায় আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি ভবন এর ৫০৪ নাম্বার রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভা সঞ্চালনা করেন আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের সভাপতি ফাইয়াজ হোসেন শাহী।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অনুষদের ডিন, প্রফেসর ড. তোফায়েল আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও আরটিএম-একেটিইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ইনামুল আসিফ লতিফী এবং ফ্যাশন ডিজাইনিং বিভাগের প্রভাষক এবং আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা আজিজুল হাসান নাঈম।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু দাস, অর্থ সম্পাদক সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, প্রকাশনা সম্পাদক সাহিলুর রহমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আসিফ আহমেদ খান, কার্যনির্বাহী সদস্য ফযলুল করিম, কার্যনির্বাহী সদস্য নাঈমা খানম ইতু, কার্যনির্বাহী সদস্য মারিয়া করিম চৌধুরী।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২