হবিগঞ্জের আজমিরীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান।
সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা আনিসৃর রহমানসহ বিভন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-৩৪




