দৈনিক ইনকিলাবের ‘বিশেষ সংবাদদাতা’ হিসেবে পদোন্নতি পেয়েছেন সিলেটের সাংবাদিক ফয়সাল আমীন। আগে তিনি সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক ছিলেন।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি নিজে সিলেটভিউ-কে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ফয়সাল আমীন ২০০৬ সালে দৈনিক ইনকিলাবের সিলেট অফিসে নিয়োগ পান। এর আগে জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ পদে থেকে মহান সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর




