ছবি : সিলেটভিউ২৪

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে মির্জাগাঁও ও পাচঁগাওয়ের মানুষের মাঝে তুমুল সংঘর্ষ চলছে। 

রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে লামাকাজি বাস স্ট্যান্ডের টুলের টাকা নিয়ে এ সংঘর্ষ বাঁধে। 


এ রিপোর্ট লেখা (রাত সাড়ে ১০টা) পর্যন্ত দুপক্ষে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষ চলছে। খবর পেয়ে বিশ্বনাথ থানাপুলিশ ঘটনাস্থলে গেলেও সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছে। 

এদিকে, বিশ্বনাথের স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী জানিয়েছেন- সংঘর্ষ থামাতে গিয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান আহত হয়ে হাসপাতালে রয়েছেন। সংঘর্ষের কারণে বর্তমানে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

অপরদিকে, ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে অন্ধকারের মধ্যে সংঘর্ষ চলছে। ভাঙচুর করা হচ্ছে দোকানপাট ও যানবাহন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম