সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ বেলা একটার মধ্যেই শেষ হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে ভোট গ্রহণ একটার মধ্যে সমাপ্ত হয়। সদস্য প্রার্থীরা এই প্রথম ইভিএম এর মাধ্যমে তাহিরপুরে ভোট দিয়েছেন।  তাহিরপুর উপজেলা মোট ভোটার ৯৪ জনের মধ্যে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।

জেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা ৪ ওয়ার্ডের সদস্য পদে ১১ জন এবং পুরুষ সদস্য পদে (৪৪) জন প্রতিদ্বন্ধিতা করেছেন। ইভিএমে ভোট প্রদান ছাড়াও কেন্দ্রের চারদিকে সিসি ক্যামেরা বসানো ছিল ।


সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিটি ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসার নিয়োজিত রয়েছে এবং শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথায় কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

জানা যায়, ১নং ওয়ার্ডে (বিশ^ম্ভরপুর-তাহিরপুর-ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) প্রার্থী হলেন, সেলিনা বেগম (হরিণ প্রতীক)। বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের তাহমিনা বেগম (ফুটবল প্রতীক) ও তাহিরপুর উপজেলার আইরিন বেগম (মাইক প্রতীক), ২নং ওয়ার্ডে (দিরাই-শাল্লা ও জামালগঞ্জ উপজেলা) বীণা জয়নাল (টেবিল ঘড়ি প্রতীক), মোছা. খালেদা আক্তার (ফুটবল প্রতীক), সুলতানা রাজিয়া (হরিণ প্রতীক)। ৩নং ওয়ার্ডে (সুনামগঞ্জ সদর-শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা) ফৌজি আরা বেগম (লাটিম প্রতীক), মোছা. জুবিলী বেগম (মাইক প্রতীক), সানজিদা নাসরিন দিনা (ফুটবল প্রতীক)। ৪নং ওয়ার্ডে (দোয়ারাবাজার-ছাতক উপজেলা) মোছা. নুরুন্নাহার (হরিণ প্রতীক), সেলিনা আক্তার (ফুটবল প্রতীক), সদস্য পদে ১২ ওয়ার্ডে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন পুরুষ, ১নং ওয়ার্ডে (ধর্মপাশা উপজেলা) এনামুল হক (বৈদ্য্যুতিক পাখা প্রতীক), চন্দন খান (তালা প্রতীক), মো. ফেরদৌসুর রহমান (হাতি প্রতীক)।


২নং ওয়ার্ডে (মধ্যনগর উপজেলা) মো. আব্দুস সালাম (তালা প্রতীক), পরিতোষ সরকার (হাতি প্রতীক), ৩নং ওয়ার্ডে (তাহিরপুর উপজেলা) মো. মজিবুর রহমান (তালা প্রতীক), মেহেদী হাসান উজ্জ্বল (টিউবওয়েল প্রতীক),৪নং ওয়ার্ডে (বিশ^ম্ভরপুর উপজেলা) মো. আক্তারুজ্জামান মিরাশ মিয়া (হাতি প্রতীক), মো. মহিবুর রহমান (টিউবওয়েল প্রতীক), মো. হোসেন আলী (তালা প্রতীক), ৫নং ওয়ার্ডে (জামালগঞ্জ উপজেলা) শাহানা আল আজাদ (টিউবওয়েল প্রতীক), মো. মিছবা উদ্দিন (ঘুড়ি প্রতীক), দ্বিপক তালুকদার (তালা প্রতীক), ৬নং ওয়ার্ডে (দিরাই উপজেলা) আব্দুল্লাহ্ আল বাকী আজাদ (টিউবওয়েল প্রতীক), মো. নাজমুল হক (তালা প্রতীক), রায়হান মিয়া (হাতি প্রতীক)। ৭নং ওয়ার্ডে (শাল্লা উপজেলা) মো. জামান চৌধুরী (হাতি প্রতীক), ব্রজলাল দাস (ঘুড়ি প্রতীক), বাদল চন্দ্র দাস (টিউবওয়েল প্রতীক), টিকেন্দ্র চন্দ্র দাস (বক প্রতীক), আব্দুছ সালাম (তালা প্রতীক), ৮নং ওয়ার্ডে (জগন্নাথপুর উপজেলা) মাহতাবুল হাসান (তালা প্রতীক), মো. সিরাজ উদ্দিন (ঘুড়ি প্রতীক), হারুন মিয়া (টিউবওয়েল প্রতীক)। ৯নং ওয়ার্ডে (শান্তিগঞ্জ উপজেলা) মনিরুজ্জামান বারী (টিউবওয়েল), রুকনুজ্জামান (ঘুড়ি)।
১০নং ওয়ার্ডে (সুনামগঞ্জ সদর উপজেলা) আব্দুল কাদির (হাতি প্রতীক), মো. মনির উদ্দিন (তালা প্রতীক)। ১১ নং ওয়ার্ডে (দোয়ারাবাজার উপজেলা) মো. রফিকুল ইসলাম (হাতি প্রতীক), মো. আব্দুল খালেক (তালা প্রতীক), ১২নং ওয়ার্ডে (ছাতক উপজেলা) সাহেদ মিয়া (তালা প্রতীক), আবুল খায়ের (ঘুড়ি প্রতীক), মো. আব্দুস সহিদ মুহিত (টিউবওয়েল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলায় মোট ভোটারের সংখ্যা ১২২৯টি। এর মধ্যে সুনামগঞ্জ জেলার চার পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ১১ উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং ৮৮ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/ইআ-১৫