সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এটিএম শাফায়েত সামস রকির চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে থানা পুলিশ।

 


রবিবার মোবাইল ফোনটি উদ্ধার করার পর জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান উদ্ধারকৃত মোবাইল ফোনটির মালিক ডাক্তার এটিএম শাফায়েত সামস রকির হাতে হস্তান্তর করেন।

 

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ডা. এটিএম শাফায়েত সামস রকির ব্যবহৃত মোবাইলটি নিজ চেম্বার থেকে চুরি হওয়ার ঘটনা উল্লেখ্য করে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এর প্রেক্ষিতে জগন্নাথপুর থানার  উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. সুহেল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইলটি উদ্ধার করেন। পরে তা নিজ মালিককে বুৃঝিয়ে দেওয়া হয়। চুরির বিষয়টি প্রমাণিত না হওয়ায় কাউকে আটক করা হয়নি।

 

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, উদ্ধারকৃত মোবাইল ফোনটি ডাক্তার রকিকে বুঝি দেওয়া হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/সুনু/এসডি-৩২