শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্ক সাস্ট ফ্র্যাঞ্চাইজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম করোনা। রানার আপ হয়েছে টিম আখালি রেন্ডার্স।
শনিবার (১৫ অক্টোবর) বিকালে সুবিদবাজার ভেন্যুতে ফাইনাল সম্পন্ন হয়।
খেলোয়াড়রা জানান, বারবার গোলের সম্ভাবনা সৃষ্টি করেও শেষপর্যন্ত ফাইনালে ২-০ গোলে আখালি রেন্ডার্স হেরে যায় টিম করোনার কাছে।
এটিই সমস্ত টুর্নামেন্টে তাদের প্রথম হার। বিজয়ী টিম করোনার হয়ে দুটি গোল দিয়ে 'ম্যান অফ দা ফাইনাল' হয় আর্কিটেকচার বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ বখতিয়ার গালিব।
এছাড়া 'প্লেয়ার অফ দা টুর্নামেন্ট' কাজী সাকিয়ান মাহমুদ সানিম(২০১৯-২০২০), 'হাইয়েস্ট স্কোরার' জুবায়ের আল মাহমুদ জিসান(২০১৭-২০১৮), এবং সেরা গোলকিপার সাব্বির আহমেদ(২০১৩-২০১৪)-কে ঘোষণা করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-৩৮




