সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড (তাহিরপুর উপজেলা) থেকে বিশাল ব্যবধানে তালা প্রতিকে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্তিত প্রার্থী মো. মজিবুর রহমান।
তিনি ৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মেহেদী হাসান উজ্জ্বল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩২ ভোট।
সোমবার ৪ টার দিকে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন মজিবুর রহমানকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন।
তার বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর সহ তার শুভাকাঙ্ক্ষীরা।
সদ্য নির্বাচিত মো. মজিবুর রহমান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত্যু সাদেক আলী তালুকদারের ছেলে।
সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-৪২




