আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির স্পোর্টস উইকের রেজিষ্ট্রেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উদ্বোধন ঘোষণা করেন বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজ ফ্যাকাল্টির সম্মানিত ডিন, প্রফেসর ড. তোফায়েল আহমদ।
এসময় তিনি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলার এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দদায়ক পরিবেশের সৃষ্টি করবে এবং তাদের মাঝে নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের মত গুণাবলির সমাবেশ ঘটাবে।’
আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের সভাপতি ফাইয়াজ হোসেন শাহী বলেন, ‘আকর্ষণীয় কিছু ইভেন্টস নিয়ে আমরা ভার্সিটির প্রথম স্পোর্টস উইক আয়োজন করতে যাচ্ছি, আশাকরি জমজমাট এক আয়োজন হবে।’
আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মাহী তপাদার বলেন,‘রয়্যাল এব্রোড এবং সিলেট ভিউয়ের প্রতি কৃতজ্ঞতা আমাদের এই আয়োজনে সাথে থাকার জন্য।’
এসময় আরও উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ও আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ইনামুল আসিফ লতিফী, ফ্যাশন ডিজাইন বিভাগের প্রভাষক ও আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের সহযোগী উপদেষ্টা মোঃ আজিজুল হাসান নাঈম, সেকশন অফিসার মোঃ রিফাত হোসেন, এডমিশন অফিসার নাজিফা কাওসার সামি, আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের সহ-সভাপতি দিপু দাস, সহ-সভাপতি শেখ মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ চৌঃ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, কার্যনির্বাহী সদস্য নাইমা খানম ইতু, কার্যকরী সদস্য আলী আকরাম রবিন এবং সাইমাম সোহান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫




