শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা মহিলা লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে নগরীর মৌসুমী আবাসিক এলাকায় সালমা বাসিত এর বাসভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 


জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিতের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানার পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শিশুকাল নিয়ে আলোচনা করা হয় ও তার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা রোকেয়া ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনীন হোসেন।

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা হোসেন।

 

বক্তব্য রাখেন- সহ সভাপতি আছিয়া শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুণ, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, নাছিমা আক্তার কণা, নাসরিন বেগম, শেলী রানী দেব প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৫