লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এলামনাই এসোসিয়েশনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সিই এলামনাই এসোসিয়েশনের ইলেক্ট্রেট বর্তমান প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান এবং জেনারেল সেক্রেটারি আদনান তায়িবের নেতৃত্বে নবগঠিত ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সিভিল ডিপার্টমেন্ট এর ল্যাবের উন্নতি, সিভিল ওয়ার্কশপ নির্মাণ এবং আর্কিটেকচার ডিপার্টমেন্ট এর IAB Accreditation পাওয়ায় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানান। এসময় তারা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের IEB Accreditation এর বিষয়েও আলোচনা করেন।
এসময় লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার চৌধুরী মোহাম্মদ শামস ওয়াহিদ এবং সহকারি অধ্যাপক ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী ও ইঞ্জিনিয়ার জাফর আহমেদ লিমন উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩




