নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখার বর্ণি ইউনিয়নের একঝাঁক তরুণদের নিয়ে গঠিত ‘ব্লাড ডোনেশন অর্গানাইজেশন বর্ণি’র অভিষেক অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। এছাড়া অনুষ্ঠানে বর্ণি ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে বর্ণি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেছে মুজিব জাহান রেড ক্রিসেন্ট সিলেট। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। 

অর্গানাইজেশনের সদস্য আব্দুর রহমান পারভেজ ও জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মিজানুর রহমান, শামসুল ইসলাম রিফাত, জাবের আহমদ, আব্দুল বাছিত, আসাদ আল মাহদী, সাহিদ আহমদ ও রুহুল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান লুকমান উদ্দিন বায়েছ, সাবেক ইউপি সদস্য শাহাব উদ্দিন, ইউপি সদস্য আবুল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য শক্তি রাণী দাস প্রমুখ। 

সিলেটভিউ২৪ডটকম/লাভলু