ছবি: মোজাম্মেল হক

সিলেটে নিত‍্যপণ‍্যে লাগাম দিতে ভোক্তা অধিদপ্তর মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ অক্টোবর) দুপুরে নগরীর কালিঘাটসহ বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে তদারকিমুলক অভিযান পরিচালিত হয়েছে। চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে নগরীর কালিঘাটস্থ ৫টি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ সিলেটভিউ-কে জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে আজ বাজার তদারকি করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডি.আর/ইআ-১২