আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাত কুয়েত সিটি রাজধানী হোটেল হলরুমে সংগঠনের সভাপতি ক্বারী সালেহ আহমদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ সেলিম এর সঞ্চালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন- আমেরিকা থেকে আগত খলিফায়ে ফুলতলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ইসলামীক স্কলার আল্লামা শাইখ আইনুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আঞ্জুমানে আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশন শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল।
এছাড়া কুয়েতের কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- আশফাক আলী ফেরদৌস, আবু সাঈদ কুতুব উদ্দিন, হাফিজ আলা উদ্দিন, আবদুল আলীম, আবুল হাসেম এনাম, জাতীয় পার্টির সভাপতি ইসমাইল হোসেন, মুরাদুল হক চৌধুরী, বাহার উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কুয়েতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এর পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেশ প্রদান করেন হয়।
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি খলিফায়ে ফুলতলী মোহাম্মদ আইনুল হুদা।
সিলেটভিউ২৪ডটকম/খোকন/এসডি-০৬




