‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ এই প্রতিপাদ্যে সারা দেশের নেয়ায় সিলেটের কোম্পানীগঞ্জে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস।
এ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মাসুদা ইয়াসমিন এর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট লিডার মো. মিজানুর রহমান, উপজেলা প্রশাসনের অফিস সহকারী নারায়ণ দেবনাথ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-০৯




