(প্রতীকী ছবি)

লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ আকারে শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে রবিবার (২৩ অক্টোবর) সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে।  

শনিবার সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন- আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ আকারে শনিবার সন্ধ্যা ৬টায় পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এটি আরো ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।


এই অবস্থায় রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অফিস আরও জানায়- আগামী দুইদিনে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে পারে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম