বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, দাওয়াত ইলাল্লাহকে মু’মীন জীবনের মিশন হিসেবে গ্রহণ করা অত্যাবশ্যকীয়। দা’য়ী ইলাল্লাহ হিসেবে প্রত্যেককেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাওয়াতে দ্বীনের প্রচার ও প্রসারে মুফাসসিরদের সময়োপযোগী ভূমিকা পালনে সচেষ্ট থাকতে হবে। তাফসীর, ওয়াজ ও বয়ানে কুরআন, হাদীস ও সুন্নাহ’র অনুসরণ করা ঈমানী ও নৈতিক দায়িত্ব। বিতর্কিত কথাবার্তা পরিহার করে চলা অনস্বীকার্য।  


তিনি শনিবার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মুফাসসির সমাবেশ ও ডায়েরি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা সভাপতি মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানেু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান ও মহানগর সহ-সভাপতি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। 



বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক খান, সহ-সেক্রেটারি মাওলানা নবীর হোসাইন, মাওলানা ইসমাইল হোসাইন জসীম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১০