মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সচিব মোহাম্মদ শাহজাহান মিয়ার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) দুপুরে চৌমুহনী ইউনিয়ন পরিষদের আয়োজনে হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ এর সভাপতিত্বে ও সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ শামীম আনোয়ার, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, সমাজসেবক আজার উদ্দিন ভূঁইয়া, আব্দুল আলীম বাদল, ফিরোজ উদ্দিন আহমেদ, ফরিদুর রহমান, বড়জ্বলা বিওপির হাবিলদার আবুল কালাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ইদ্রিস আলী খান, ইউপি সদস্য আব্দুর রউফ, আক্তার হোসেন, বিদায়ী অতিথি ইউপি সচিব শাহাজান মিয়া, অতিরিক্ত দায়িত্ব নবাগত ইউপি সচিব দুলাল সূত্রধর, সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম, জাকির হোসেন প্রমুখ।
বিদায়ী অতিথির বক্তব্যে ইউপি সচিব শাহাজান মিয়া বলেন- দীর্ঘদিন এ পরিষদে থেকে কাজ করায় চৌমুহনী ইউনিয়নবাসীর সাথে তার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। কাজের সময় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন, আশা করি আমি চেষ্টা করেছি সেবা দেওয়ার জন্য।
পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, সদস্য-সদস্যাগন, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ উপকারভোগী ইউনিয়নবাসী তাকে দায়িত্বপালনে সর্বাত্মক সহযোগিতা করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব চলাকালে সকল ভুল-ত্রুটির জন্য ইউনিয়নবাসীর প্রতি তিনি ক্ষমা প্রার্থনা করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/মুন্না




