দক্ষিণ সুনামগঞ্জে (শান্তিগঞ্জ) ঘুর্ণিঝড় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডনের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।

গতকাল রবিবার উপজেলার পাথরিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও শিমুল বাক ইউনিয়নের তেরহাল গ্রামে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের অর্ধশত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন শিমুলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হায়দর, পূর্বপাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, স্বেছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমাদ কুবাদ, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বরুন কান্তি দে, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল হোসেন, সৈনিক লীগ নেতা মইন উদ্দিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে